মেহেরপুরে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির গম ক্রয়ের শুভ উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে উপজেলার খাদ্যশস্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির চলতি মৌসুমে অভ্যন্তরীণ গম ক্রয় কার্যক্রম সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণে ১ হাজার ৮শ ৪৭ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ, গাংনী থানার এসআই আব্দুল কুদ্দুস, উপজেলা ওসিএলএসডি মতিউর রহমান প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

২৮ টাকা কেজি দরে গম ক্রয় করা হবে বলে খাদ্য অফিস জানিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর