চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা বিবিরবিলা গ্রামে রাতের অন্ধকারে উগ্রবাদী সন্ত্রাসী গ্রুপ কর্তৃক বৌদ্ধ মন্দিরে হামলার প্রতিবাদে এলাকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সম্মিলিত অংশ গ্রহনে মানবন্ধন অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকেলে বিবিরবিলা মন্দিরের সামনে শত শত নারী পুরুষের অংশগ্রহনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।


গত ৩মে লোহাগাড়া চরম্বা বিবিরবিলা গ্রামে রাতের অন্ধকারে উগ্রবাদী সন্ত্রাসী হেলাল উদ্দীনের নেতৃত্বে বৌদ্ধ মন্দিরে হামলা চালিয়ে বৌদ্ধ মূর্তি ও মন্দির ভাংচুরের প্রতিবাদে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টানের সম্মিলিত ব্যানারে অনুষ্টিত মানববন্ধনে লোহাগাড়ার সর্বস্তরের শত শত নারীপুরুষ অংশ গ্রহন করেন। এসময় তারা মন্দির হামলার মূল হোতা উগ্রবাদী সন্ত্রাসী মোল্লা হেলাল উদ্দীনের বিচারের দাবী জানিয়ে শ্লোগান দিয়ে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান লিখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে এইসময় উপস্থিত ছিলেন বিবিবিলা শান্তি বিহারের অধ্যক্ষ এস ধর্মতীলক ভিক্ষু ও বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়সেন বড়ুয়া, মুক্তি যুদ্ধা অতিন্দ্র নাথ, মুক্তি যুদ্ধা প্রাণ হরি সমাজ সেবক চিন্তা হরন বড়ুয়া, মোস্তাক মেম্বার, আব্দুল লতিফ, নূরুল কবির, সাবেক মেম্বার সূর্য মোহন নাথ প্রমূখ।
বক্তারা উগ্রপন্থি ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে অবস্থান নিয়ে মন্দির ভাংচুর কারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান।
বার্তা বাজার/ এস.আর