পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান তিনি।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, সন্ধ্যা ৭ টায় (৪৮) এক ব্যক্তি করোনার উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে জরুরি বিভাগে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। যেহেতু তার উপসর্গ ছিলো তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বলা যাবে না। কোভিড-১৯ পোর্টকল মেনে তাকে দাফন করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস