লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন এর সহযোগিতায় উপজেলার সারপুকুর ইউনিয়ন এর ৯নং বালাটারী গ্রামের দুস্থ পরিবারর মাঝে খাদ্য উপকরণ উপহার দেয় জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার”।
বুধবার(০৬ মে) বিকালে বালাটারী গ্রামের কিছু দুস্থ পরিবারেকে চাল,ডাল,তেল,আলু,লবণ,মরিচ,পেঁয়াজ ও আটা উপহার দেয় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ ও প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস।
সংগঠনের সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানায়, এর আগেও কয়েকধাপে সহযোগিতা প্রদান করা হয়েছে বিভিন্ন এলাকাতে দুস্থ পরিবারের মাঝে।তারই ধারাবাহিকতা চলমান রয়েছে।
সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ ও প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস জানায় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন স্যারকে বিষয়টি জানানোর পরে উনি আর্থিক সহযোগিতা করেন।আশাকরি এভাবে সকলের সহযোগিতায় চলমান সংকট মোকাবেলা করা সম্ভব হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন বলেন,সংগঠনটির কাজ দেখে নিজে থেকেই সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করি।তারপর সংগঠনের সভাপতির সাথে যোগাযোগ করে ওই এলাকার দুস্থ পরিবার সম্পর্কে জানতে পেরে সহযোগিতা করি।আমাদের সকলের প্রচেষ্টাই পারে করোনা পরিস্থিতির এই দুর্যোগ মোকাবেলা করতে।
বার্তা বাজার / ডাব্লিও.এস