ঢাকার সাভারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের ‘মানবতার ইফতার বাজার’ তাদের চলমান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। বুধবার (৬ মে) সাভার সিটি সেন্টারের সামনে আটশো’ হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আতিক।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক জানান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর অনুপ্রেরণায় পহেলা রমজান থেকে বিভিন্ন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) আটশো’ গরীব রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছি।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাভারের হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সাভার উপজেলা ছাত্রলীগ। আর এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গক্রমে তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় ইতোমধ্যে অসহায় কৃষকদের পাশে সাভার উপজেলা ছাত্রলীগ দাঁড়িয়েছে। ধান কাটার শ্রমিক স্বল্পতার কারণে আমাদের ইউনিট যেখানেই খবর পেয়েছে যে কৃষক ধান কাটতে পারছে না, আমরা টিম নিয়ে সেখানেই হাজির হয়েছি। কৃষকের ধান ক্ষেত থেকে কেটে মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস