মাস্ক ছাড়াই মাস্কের কারখানায় ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের জন্য এন ৯৫ মাস্ক তৈরি করছে অ্যারিজোনার ফিনিক্স শহরের হাডনিওয়েল নামের একটি সংস্থা। কারখানা পরিদর্শনে ও ঘোরার সময়ও ফেস মাস্ক পরেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) সেই সংস্থারই অফিসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে গিয়েও ট্রাম্প বজায় রাখলেন নিজের জেদ।

কারখানা পরিদর্শনে ও ঘোরার সময়ও ফেস মাস্ক পরেননি। করোনার তাণ্ডবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্তের হয়েছে ১২ লাখ ৩৭ হাজারেরও বেশি।

সম্প্রতি সিএনএন’র একটি প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এমন ভয়াবহ পরিস্থিতিতে মাস্ক ছাড়াই মাস্ক তৈরির একটি কারখানা পরিদর্শনে গেছেন ট্রাম্প। মঙ্গলবার আরিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সের হানিওয়েল ফ্যাক্টরি পরিদর্শনে যান ট্রাম্প, যা লকডাউন শুরুর পর তার প্রথম বড় ভ্রমণ।

যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানান হয়েছে, হোয়াইট হাউসের সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি মাস্ক ছাড়াই হানিওয়েল সংস্থার অফিস ও কারখানায় যেতে পারেন। তেমনই নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। কিন্তু ট্রাম্প যখন হানিওয়েল সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন তখনও তিনি ছিলেন মাস্ক ছাড়া। যদিও কর্মী ও আধিকারিকরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করেছিলেন।

কারখানা পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেন, অর্থনীতি ফের চালু হলে আরো বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। স্বাস্থ্যকর্মী এবং অন্যদের জন্য মাস্ক তৈরির কাজে নিয়োজিত থাকায় হানিওয়েলের কর্মীদের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা আমাদের দেশ ফিরিয়ে আনতে যাচ্ছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর