ঢাকার সাভারের সর্বশেষ করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। গতকাল (মঙ্গলবার) যেখানে সর্বমোট করোনা পজিটিভ এর সংখ্যা ছিলো মোট ৪৪ জন, সেই সংখ্যা একদিনে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২ জন! বুধবার (৬ মে) ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলায় আজ (বুধবার) ৫৫ টি নমুনা পরীক্ষার ভিতরে ৩৭টি কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ১৮ টি রিপোর্ট পজেটিভ এসেছে। এতে করে এপর্যন্ত সাভারে করোনা পজিটিভ এর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬২ জন।

এদিকে, ধামরাই উপজেলায় গত ২৪ ঘন্টায় একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই একজনকে নিয়ে ধামরাইয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন।

এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, আজ (বুধবার) রাত ৭.৪৫ মিনিট পর্যন্ত ধামরাইয়ে সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৩৯৯ জন। এদের ভিতর সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২ জন রয়েছেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় উপজেলার বেলীশ্বর এলাকার একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। ধামরাইয়ে সর্বমোট তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস