মুরাদনগরে তিন প্রবাসীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মুরাদনগরের তিন বাহরাইন প্রবাসী রাজিব আহাম্মদ, ফজল ও মেহেদী হাসান।

বুধবার (৬ মে) রাতে প্রবাসীদের পক্ষে তাদের ভাই সাইফুল, শরীফ ও হাবীব মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, সেমাই, চিনি, তৈল, ছোলা বুট ও খেজুর।

বাহরান প্রবাসী তিন যুবক উপজেলার রায়তলা গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান, মুসলিম মিয়ার ছেলে ফজল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাজিব আহাম্মদ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর