করোনার মধ্যেই চীনের মহাকাশযান উৎক্ষেপণ

পুরোবিশ্ব যখন করোনা সংকটে ভুগছে তখন আগামী ডিসেম্বরে চাঁদে অভিযানের পরিকল্পনার কথা জানালো চীন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ মে) সবথেকে বড় রকেটচালিত মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি।

নিজস্ব প্রযুক্তিতে তৈরী ১৭৬ ফুট লম্বা রকেটটিকে নতুন প্রজন্মের মহাকাশযান বলে দাবি করেছে দেশটির এরোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশন। হাইনান প্রদেশের ওয়েনচেং শহরের স্পেস লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দ্য লং মার্চ-ফাইভ নামের রকেটটি ওড়ানো হয়।

চীনের দাবি, ২৫ মেট্রিক টন ভার বহনকারী রকেটটি একটি স্থায়ী স্পেস স্টেশন চালাতে সক্ষম। পাশাপাশি ৬ নভোচারীকে চাঁদে নিয়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে বলেও দাবি করেছেন দেশটির মহাকাশ বিজ্ঞানীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর