মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তিন কোটি ৬০ লাখ ৮০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এই জালের আনুমানিক মূল্য প্রায় ৭২ কোটি ১৬ লক্ষ ১০ হাজার টাকা।
বুধবার সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পঞ্চসারের মালিপাথরের ওয়াসিং মিল (ইস্ত্রি কারখানা) ও দুটি টিনসেট রুম থেকে এসব জাল জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা অবৈধ কারেন্ট জাল জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস