পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া এলাকায়। এ নিয়ে জেলায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি একজন পুরুষ এবং তার ৪০ বছর। আজ রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। ওই স্বাস্থ্য কর্মী বর্তমানে নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছে বলে জানান তিনি।

পঞ্চগড় স্বাস্থ্যবিভাগের সূত্রে জানা যায়, ওই স্বাস্থ্য কর্মী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই পোর্টার পদে চাকুরী করতো। সে করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসতে। গত কিছুদিন ধরে সে অসুস্থতাবোধ করায় ৪ মে তার নমুনা পরিক্ষা করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

তবে আজ পর্যন্ত জেলায় ৫০৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর ৪৪৬ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১০ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে আজ এক স্বাস্থ্য কর্মীর করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০ জন। এর মধ্যে একজন করোনা থেকে সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এ পর্যন্ত আক্রান্ত ১০ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি। তবে কেউ মৃত্যু বরণ করেনি বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর