মসজিদে কার্পেট বিছানো যাবে না

একমাস বন্ধ থাকার পর এবার সীমিত পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিতের শর্তে খুলতে যাচ্ছে দেশের মসজিদগুলো। আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বুধবার(৬ মে) দুপুরে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত পরিসরে মুসল্লিরা এখন থেকে মসজিদে ৫ ওয়াক্তের পাশাপাশি তারাবির নামাজও পড়তে পারবেন।

তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জানানো হয়েছে, সাবধানতার জন্য কার্পেট বিছানো যাবে না মসজিদে। প্রতি ওয়াক্তের আগে অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে মসজিদে।

এছাড়া, এক কাতারে নামাজে দাঁড়ানোর সময় তিন ফুট দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি, সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর