কিশোরগঞ্জে আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

কিশোরগঞ্জ জেলা শহরের ডুবাইল এলাকায় বুধবার বিকেলে একাধিক মামলার আসামি শফিকুল ইসলাম মানিককে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কাদের মিয়া ওরফে উজ্জ্বল (৪৫), জাহিদ (৩৫), মোস্তাক মিয়া (৪৫)। আহত পুলিশ সদস্যদের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ছবি- বার্তা বাজার।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৩৩ তাং- ২৯/০৪/২০২০ইং এর এজহারনামীয় আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গেলে প্রায় ১৫০ থেকে ২০০ লোক চারদিক থেকে অর্তকিত হামলা চালায়। চারদিক থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হউন। চারদিক থেকে হামলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা গুলি করতে হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, এজহারনামীয় আসামী শফিকুল ইসলাম মানিককে আটক করতে গেলে ১৫০ থেকে ২০০ লোক অর্তকিত হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি করতে হয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

-কলম ২৪ ডট কম

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর