বিবিরবিলা শান্তি বিহারে হামলায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রতিবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিবিরবিলা শান্তি বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরাধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বুধবার এক বিবৃতিতে ন্যাক্কারজনক এই হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কারো ধর্মীয় উপসনালয়ে হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। জাতীয় পার্টি সব সময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, যারা দেশে অপ্রীতিকর ও সন্ত্রাসী কর্মকান্ড করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায় তারা কখনোই সফল হবেনা।

চট্টগ্রামের লোহাগড়ায় বিবিরবিলা শান্তি বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর