করোনা ভাইরাস সংক্রমণে লকডাউনের মধ্যে বাসায় প্রেমিকাকে প্রবেশের অনুমতি দেয়ার দায়ে শীর্ষ সরকারী বিজ্ঞানী নীল ফারগুসন বৃটিশ সরকারের সায়েন্টিফিক এ্যাডভাইজরি গ্রুপ (এসএজিই) থেকে পদত্যাগ করেছেন।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের শীর্ষ স্থানীয় মহামারী বিশেষজ্ঞ নিল ফার্গুসন তার বিদায় বার্তায় লিখেছেন, তিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, নিল ফার্গুসন তার একজন বান্ধবী ও প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারি নিয়ম ভঙ্গ করেছেন।
উল্লেখ্য, এসএজিই-এর একজন প্রভাবশালী সদস্য তিনি। বৃটিশ সরকার কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারী নিয়ে যেসব গাইড পলিসি দিচ্ছে তাতে সহায়তা করছেন তিনি। ফলে তার পদত্যাগ এসএজিই গ্রুপ এবং মন্ত্রীদের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি