করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্দস্ত জনসাধারণের মাঝে তৃতীয়বারের মতো সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বুধবার সকালে কনকসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহ্ কামাল ঢালী ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আরমান খান পান্নু’র নেতৃত্বে কনকসার ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “করোনা ভাইরাস সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের অসহায় জনগণের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন, তাদের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় জনগনের পাশে এসে দাড়িয়েছে। দেশের দুর্দিন-দুঃসময়ে জনগনের পাশে থেকে বিএনপি প্রমাণ করেছে বিএনপি সত্যিকারের জনগনের দল”।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ শাহীন মৃধা, লৌহজং উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ ঢালী, লৌহজং উপজেলা বিএনপির কার্যকরী সদস্য আকতার হোসেন, কনকসার ১নং ওর্য়াড বিএনপি সভাপতি মনির মৃধা, কনকসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী আহসান বায়োজিদ, কনকসার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার তারেক খান, কনকসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারন সম্পাদক দোলন খান, কনকসার ৮নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান মাদবর, কনকসার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মালেক হাওলাদার প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস