ফেনীতে ৮ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ। এ সময় কৌশলে গাড়ির মিটার বক্সে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবাসহ সামীম, সাব্বির, রবিউল, রাব্বি নামক এই ৪ জনকে আটক করা হয়।
শহরের পুলিশ ফাঁড়ি পরিদর্শন সুদীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার মহিপাল ফ্লাইওভারের নিচে চেকপোস্ট বাসায় পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান মহিপাল এলাকায় প্রবেশ করলে থামানোর সংকেত দিলে না থামিয়ে চালক শহরের ট্রাংক রোডের দিকে গাড়ি ঘুরিয়ে দিলে।
সাথে সাথে পুলিশ পিছন থেকে ধাওয়া করে কাভার্ড ভ্যানটি কে আটক করে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলের লুকিয়ে রাখা মিটার বক্স থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা সাব্বির,শামীম,রবিউল,রাব্বি নামের এই চার জন ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেএ/বার্তাবাজার