গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট ও লেখক গ্রেফতার

গুজব ছড়ানোর অভিযোগে একজন কার্টুনিস্ট ও একজন লেখককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) রাতে তাদের গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৩। গ্রেফতারকৃতরা করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়েছিলেন।

গ্রেফতারদের মঙ্গলবার রাতেই রমনা থানায় হস্তান্তর করা হয়।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, ফেসবুকে করোনাভাইরাস নিয়ে এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাব একটি মামলা করেছে গত রাতে। তার ভিত্তিতেই এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর