তেরশো’ হতদরিদ্র রোজাদারের মাঝে রাজীবের ইফতার বিতরণ

সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। বুধবার (৬ মে) সাভার উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে তেরশো’ অসহায় ও দুঃস্থ রোজাদারকে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি প্রদান করা হয়।

ছবি: বার্তা বাজার

সরেজমিন দেখা যায়, পবিত্র মাহে রমজানের দ্বাদশ দিনেও প্রতিদিনের মতো রাজীবের সরকারি বাসভবনের সামনে যথারীতি উপস্থিত অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা। বিকালে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে আগত তেরশো’ হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।

এই খাবার বিতরণ সম্পর্কে মুঠোফোনে মঞ্জুরুল আলম রাজীব জানান, আজ (বুধবার) তেরশো’ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমনের এই দূর্বিসহ অবস্থায় মানবিক দিকটি বিবেচনা করেই এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরা আসলে কারা? এরা কেউ আপনার, আমার কিংবা অন্য কারও গরীব ভাইবোন। এই ক্রান্তিলগ্নে এখন যদি এদের পাশে না দাঁড়াই, তবে এরা যাবে কোথায়?

খাবার পেয়ে এসব অসহায় মানুষের আত্মতৃপ্তি দেখতে পাওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে এই সঙ্কট না কাটা পর্যন্ত এই খাবার বিতরণ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

ছবি: বার্তা বাজার

ইফতার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ সহ অন্যরা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর