করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতির কারণে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা উপজেলার দু’টি স্থানে কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনাসদস্যদের পৃথক দু’টি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়। পাটকেলঘাটা এলাকায় বীজ বিতরণ কার্যক্রেমর নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান।
সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে উক্ত বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ক্যাপ্টেন জিসান।
বার্তা বাজার/এম.সি