কলারোয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামে অসাবধানতাবশত: গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধু’র মৃত্যু হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, গত বৃহস্পতিবার রাতে নিজেদের রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে তরকারি গরম করতে গিয়ে দিগং গ্রামের মিন্টুর স্ত্রী শাহিদা খাতুন (২১) অগ্নিদগ্ধ হন। সাথে সাথে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে সব শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এক সপ্তাহ জীবন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার ভোরে খুলনায় গৃহবধু শাহিদা মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর