গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের ভোলা মামুনের ছেলে সাইফুল।
১৪ মামলার আসামী সাইফুলকে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
সেই গ্রেফতারের সংবাদ দৈনিক আস্থা ও দৈনিক আজকের জনগণ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
কিন্ত সেই ডাকাত সাইফুলের বাড়ীর পাশে দৈনিক আস্থার মফস্বল সম্পাদক ও প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের বাড়ী হওয়ায় পরের দিন সকালে ডাকাত সাইফুলের বাবা মা ভাই বোন স্ত্রীসহ সাংবাদিক আতিকের পরিবারের উপর হামলা করে।
সেই সময় এলাকার গন্যমান্য ব্যক্তির কথায় আইনের আশ্রয় নেয়নি সাংবাদিক আতিকুর রহমান। তারপর থেকে প্রায় ছোট খাটো বিষয় নিয়ে কথার কাটাকাটি লেগেই থাকতো দুই পরিবারের মাঝে।
তারই ধারাবাহিকতায় বুধবার (০৬ মে) সাংবাদিক আতিকের স্ত্রী মমতা বেগমের কাছে ত্রিপল চাইতে আসে ডাকাত সাইফুলের স্ত্রী পলি বেগম। সেই ত্রিপল না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে ডাকাত সাইফুলের স্ত্রী পলি বেগম সাংবাদিক আতিকের স্ত্রী মমতা বেগম ও তার মা মরিয়ম বেওয়া কে পিয়ারা গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মাথায় আঘাত করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।এবং ডাকাত সাইফুল জেল থেকে বের হয়ে আসলে সাংবাদিক আতিককে মেরে ফেলবে বলে হুমকি দেন।
এমতাবস্থায় বুধবার দুপুরে সাংবাদিক আতিকুর রহমান আতিক হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ডাকাত সাইফুলের স্ত্রী মাদক কারবারী পলি বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন বলেন, সাংবাদিক আতিকুর রহমান আতিক একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা বাজার/এম.সি