ঈশ্বরগঞ্জে ১২০০ পরিবারে খাদ্যসামগ্রী দিল যুবলীগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া অসহায় ১২০০ পরিবারে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। বুধবার খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের উদ্যোগে করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। উপজেলার প্রতিটি এলাকায় বিতরণ করা হবে খাদ্যসামগ্রী। বুধবার উপজেলার তারুন্দিয়া, উচাখিলা, বড়হিত ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন প্রমুখ

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর