গাজীপুরে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, গণহারে ছাঁটাই প্রতিরোধ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবীতে বিক্ষোভ করেছে। বুধবার (৬ মে) বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও তেলিরচালা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।
তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ায় যাব চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে আসলে তাদের সাথেও শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এভাবে বেশকিছুক্ষন চলার এক পর্যায়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের লক্ষ্য করে টিয়ার শেল মারলে বেলা ১২টার দিকে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
জানা যায়, এবা ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক (মানব সম্পদ) আফতাব উদ্দিন আহম্মেদ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এক নোটিশে উল্লেখ করেছেন, ৫ মে শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো বৈধ আইনগত দাবি না থাকা সত্তে¡ও বে-আইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন এবং অন্য সেকশনের কাজ জোরপূর্বক বন্ধ করতে বাধ্য করেন।
সকলকে ভয়ভীতি দেখিয়ে কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। কারখানা কর্তৃপক্ষ বার বার অনুরোধ করলেও শ্রমিকরা উৎপাদন কাজে যোগদান করেননি। এ কার্যক্রম অবৈধ ধর্মঘটের শামিল। যে কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল।
শিল্প পুলিশের গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিকরা শ্রম আইন না মেনে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। দুপুরের পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/এসজে