সিরাজগঞ্জে লাল তীর হাইব্রিড জাতের লাউ চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী মধ্যপাড়া গ্রামের এক হতদরিদ্র কৃষক মো. হাবিবুর রহমান।
বুধবার (৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ছানোয়ার হোসেনের পরামর্শে ১ হাজার ৫০০ শত টাকা খরচ করে নিজের ৫ শতাংশ জমিতে লাল তীর হাইব্রিড জাতের লাউয়ের চাষ শুরু করেন। মাত্র ৬০-৭০ দিনে খরচ বাদে অতিরিক্ত প্রায় ১৫ হাজার টাকা আয় করেন তিনি। হাবিবুর রহমান বলেন, ৫ শতক জমিতে ১০ পিচ লাল তীর হাইব্রিড চারা রোপন করে আমি এখন আর্থিক ভাবে সাবলম্বী।
তার স্ত্রী বলেন, আমাদের অভাবের সংসারে আমার স্বামীর সঙ্গে সহযোগিতা করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এখন আমরা ছেলে-মেয়ে নাতী-নাতনী নিয়ে ভালো ভাবে চলছি ৷
এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি অফিসার মো. জেরিন আহমেদ বলেন, কৃষকের যে কোনো সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। সেই পরামর্শকে কাজে লাগিয়ে কৃষকরা সবজি চাষের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। শুধু তাই নয়, এটা সত্যি যে মেধা, শ্রম ও ইচ্ছা শক্তি দ্বারা যে কোনো কৃষকই তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। এর প্রমাণ হচ্ছে মো. হাবিবুর রহমান।
বার্তা বাজার/এম.সি