চুয়াডাঙ্গায় আবারো ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এয়াড়াও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার পাঁচজন, দামুড়হুদা উপজেলার একজন ও আলমডাঙ্গার একজন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব পাওয়া গেছে।
বার্তা বাজার/এম.সি