বিএনপি বেঁচে আছে গণমাধ্যমের কারণে: সেতুমন্ত্রী

‘টেলিভিশন না থাকলে বিএনপির রাজনীতি অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ত। তাদেরকে বাঁচিয়ে রেখেছে গণমাধ্যম’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৬ মে) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। যা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নয়, তিনি কাজে বিশ্বাসী।

দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসাথে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর