করোনা: বসুন্ধরার পর এবার ঈদে খুলবে না যমুনা ফিউচার পার্ক

শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল আগামী ১০ মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মানুষের কথা ভেবে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে যমুনা ফিইচার পার্ক বন্ধ থাকবে।

বুধবার (০৬ মে) যমুনা ফিউচার পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যে কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।

এর আগে, করোনাভাইরাসের বিস্তার রোধে বসুন্ধরা শপিংমল খুলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বুধবার বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ফেসবুক স্ট্যাটাসে এতথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না বসুন্ধরা শপিংমল।

এদিকে, রমজান ও ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় জানানো হয়, সারাদেশের দোকানপাট, শপিংমলগুলো আগামী ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর