ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাবিব হাসান ঢাকা-১৮ আসন আওয়ামীলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস(কভিড-১৯) সংকট নিরসনে মানবিক কল্যাণে গরীবও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস.এম মাহাবুব আলমের মাধ্যমে তিনি ৪৭নং ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করেন।
আজ (বুধবার) ৪৭নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এস.এম মাহাবুব আলমের বাসার সামনে হতে ৫০০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। যা হাবিব হাসান ব্যক্তিগত উদ্যোগে করেন। আর দায়িত্ব দেন এস.এম মাহাবুব আলমের নিকট।
এস.এস মাহবুব আলম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ,বলেন, আমাদের সকলের প্রিয় নেতা হাবিব হাসান সাহেবের প্রেরিত ত্রাণ বিতরণ সবার জন্য উন্মুক্ত। কারণ মধ্যবিত্তরা লজ্জায় কারো কাছে চাইতে পারে না। তাদেরকে একটু সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। সংকট শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ”। ঢাকা মহানগরউত্তর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাবিব হাসান একজন মানবতার প্রতীক হিসেবে পরিচিত।
মো: সোহেল রেজা, সহ-সভাপতি , বিমানবন্দর থানা আওয়ামীলীগ বলেন, হাবিব হাসান আমাদের প্রিয় নেতা। ঢাকা মহানগর উত্তরের আওয়ামীলীগের কান্ডারী। তিনি মহানগর উত্তরের প্রায় সব ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ করেছেন। বাকী ওয়ার্ড গুলোতেও আগামীতে করবেন। হাবিব হাসানের মানবিক সেবা অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি