গাইবান্ধায় জনসাধারণের চলাচল অনেকটা বেড়েই চলছে

১০ মে থেকে খোলার অনুমতি পেলেও গাইবান্ধার বিভিন্ন এলাকায় দোকানপাট আগেই খোলা রাখতে দেখা গেছে। মার্কেটের বাইরের দোকানগুলোর কিছু কিছু খোলা। এসব দোকানে ও রাস্তায় ভিড় জমাচ্ছেন ক্রেতারা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

এমনিতে বিধিনিষেধ কিছুটা শিথিলের পর গাইবান্ধায় যানবাহন ও জনসাধারণের চলাচল অনেকটাই বেড়ে চলছে। আজ সকালে গাইবান্ধার শহরের রাস্তাগুলোতে দেখা যাচ্ছে লোকে লোকারণ ও অটো রিক্সা এবং অটো বাইকের গাদাগাদি কোনো ভাবেই মানছে না সামাজিক দুরূত্বতা।

এদিকে দুপুরে ডিবি রোড সড়কে এক সপ্তাহ আগের দিনগুলোর তুলনায় তিনগুণ বেশি যানবাহন চলতে দেখা গেছে। অন্যদিকে পুলিশ আসলে চলে চোর পুলিশের খেলা।

বার্তা বাজার/এম.সি</stron

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর