অসহায় কৃষকের পাশে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্যশস্যের সঙ্কটও অনুভূত হচ্ছে। ইতোমধ্যে এই ভাইরাসের সংক্রমণে বাংলাদেশেও মহামারী দেখা দিয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খাদ্যশস্যের সংকট যাতে না হয় সেই লক্ষ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ বুধবার (৬ মে) উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের অসহায় কৃষক হান্নান মিয়ার জমির ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দেয়।

জানা যায়, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পরীক্ষিত সৈনিক, ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক আল ইমরান এবং সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৭/৮ জন সদস্যবিশিষ্ট ছাত্রলীগের একটি দল ওই অসহায় কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়।

ছবি: বার্তা বাজার

এ বিষয়ে গণমাধ্যমকে ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সিদ্দিক আল ইমরান এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জানান, যেকোনো ন্যায্য দাবি-দাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হয়ে সব সময় গর্ব অনুভব করি । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) ভাইয়ের অনুপ্রেরণায় আমরা সবসময় ধামরাইয়ের মেহনতী কৃষকের পাশে আছি।

প্রসঙ্গত, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আরও উল্লেখ্য, ধামরাই উপজেলা ছাত্রলীগ করোনা প্রতিরোধে বাংলাদেশের সর্বপ্রথম ইউনিট হিসেবে প্রচারণা চালিয়েছিল।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর