করোনা ভাইরাসের কারণে গ্রামের নিম্ন আয়ের মানুষ যখন ঘরবন্দি হয়ে আছে তখন তাদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করছে জেলার সাদুল্লাপুর উপজেলার স্বাস্থ্য সহকারী ইয়াসমিন খাতুন।
আজ দুপুরে ধাপেরহাটের খামার পাড়া গুচ্ছ গ্রামের ১৫০ জন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে নিজস্ব অর্থায়নে নিজ হাতে তৈরিকৃত ইফতার সামগ্রী বিতরন করে।
এর আগেও ১ মাসের বেতনের টাকা দিয়ে চাল,ডাল, আটা সহ খাদ্য সামগী বিতরন করেছেন।
তিনি ধারাবাহিক ভাবে এসব ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। তার এই মহৎ উদ্দ্যোগেএলাকাবাসী অনেক খুশি। এছাড়া বিতরণ কাজে সহযোগিতা করেন তার ছোট ভাই ও বোনেরা।
বার্তা বাজার/এম.সি