ঈদেও বন্ধ থাকবে বসুন্ধরা শপিং মল

ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০মে থেকে দেশের সকল শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মহামারী করোনাভাইরাসের ভয়ংকর বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদের বিশাল বাণিজ্যের বাজারেও খুলবে না দেশের বৃহত্তম বিপণি বিতানের একটি বসুন্ধরা শপিংমল।

সরকারের দেয়া নির্দেশনায় বলা হয়েছিল, সারাদেশের শপিংমল ও দোকানপাট আগামী ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে। একইসাথে নিশ্চিত করতে হবে সামাজিক দুরত্বও।

এতে আরো বলা হয়, রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর