ময়মনসিংহের নান্দাইলে আটশত পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ উপজেলার নান্দাইল চৌরাস্তা নামক স্থান থেকে তাদেরকে ইয়াবা সহ আটক করে থানা নিয়ে আসে।
জানা যায়, আটককৃতরা হচ্ছে নান্দাইল পাছপাড়া গ্রামের রাজু (২০), মোয়াজ্জেমপুর ইউনিয়নের ভাটিচারিয়াপাড়া গ্রামের সাগর (১৯) ও চন্ডীপাশা ইউয়িনের বীরঘোষপালা গ্রামের আবুল বাশার (৩০)। তারা ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা থেকে উক্ত ইয়াবা চালানটি নিয়ে আসে বলে থানা পুলিশ জানায়।
আটক করার সময় নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক আবু তালেব ও এএসআই মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা বাজার/এম.সি