মুন্সীগঞ্জে নতুন করে ৭ জন আক্রান্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।
জানা যায়, আক্রান্ত নতুনদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, লৌহজং উপজেলায় ১ জন এবং শ্রীনগর উপজেলায় ২ জন। এরমধ্যে সদরে রয়েছে মঙ্গলবার মারা যাওয়া বাগেশ্বর কমিউমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬)।
এছাড়াও মাঠপাড়ার ১ জন, মানিকপুরের ১ জন ও নওপাড়া এলাকার ১ জন। শ্রীনগরের ১ জন স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু, বেজগাওয়ের ১ জন। এছাড়া লৌহজং উপজেলায় আক্রান্ত ব্যক্তির বাড়ি রাজশাহী। গত ৪ মে নিপসমে পাঠানো ৭২ টি রিপোর্টের মধ্যে ৭ জনের পজিটিভ রিপোর্ট আসে এবং বাকি ৬৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
বার্তা বাজার/এম.সি