দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯০ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৩ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯জনে। মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। দেশে মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।
বুধবার (০৬ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৭৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও তিনজন মারা গেছে। ২৪ ঘণ্টায় ছয় হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৯ হাজার ৬৪৬টি।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী, দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরের, দুজন ষাটোর্ধ্ব এবং একজন চল্লিশোর্ধ্ব।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ০১ জনের।
বার্তাবাজার/এমকে