তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার হত দরিদ্র শ্রমিকদের মাঝে তৃতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করেছে সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

বুধবার সকালে পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরণ করা হয়। এসময় প্রায় ১ শতাধিক দরিদ্র নির্মাণ শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, স্বাস্কৃতিক বিষয়ক সম্পাদক মতিয়র রহমান রন্ঞ্জ প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর