জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে সুরক্ষা সামগ্রী হিসেবে ডাক্তার, পুলিশ ও সেচ্ছাসেবীদের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও কে এন নাইনটি ফাইভ মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার সকালে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোড়ানী পাড়া গ্রামের মৃত মনির উদ্দিন সরকারের ছেলে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউছারুল ইসলামের নিজ অর্থায়নে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ও কাউছারুল ইসলামের পক্ষে সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির ডাক্তার, পুলিশ ও সেচ্ছাসেবীদের হাতে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরিষাবাড়ী থানা, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র ও সেচ্ছাসেবী (যারা করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ গোসল ও দাফনে কাজ করবে) তাদের মাঝে পিপিই ও কে এন নাইনটি ফাইভ মাস্ক বিতরন করা হয়।
বার্তা বাজার/এম.সি