মহামারি করোনা ভাইরাসে গত ৩০ দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন মানুষ। বুধবার (৬ মে) একদিনেই আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। যার ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।
বুধবার (০৬ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেখা যায়, দেশে গত ৮মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর তার অল্প অল্প করে বৃদ্ধি পেতেই থাকে। গত ৬ এপ্রিল আইইডিসিআর থেকে দেয়া তথ্যমতে দেশে সেদিন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৫ জন। যার ফলে তখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২৩ জনে।
এরপর ক্রমান্বয়ে বাড়তেই থাকে দৈনিক আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বুধবারে দেয়া তথ্যমতে এইদিন দেশে আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। যা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর ফলে ৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এই একমাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১১ হাজার ৫৯৬ জন।
উল্লেখ,দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ০৩ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯জনে। মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের।
বার্তাবাজার/এসজে