খুলে দেয়া হচ্ছে দেশের সকল মসজিদ

গার্মেন্টস ও দোকানপাট খোলার পরে দেশের সকল মসজিদ আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) থেকে খুলে দেয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত থাকবে দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করা হচ্ছে। আজকের মধ্যে জারি করা হবে। সূত্র-সময় টিভি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর