যুবদলের করোনা মোকাবেলায় সাতক্ষীরায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় তিন শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে জেলা যুবদল। বুধবার সকালে শহরের পল্লিমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলর সহ-সভাপতি খালিদ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, হজরত আলী, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, যুবনেতা হাসান শাহারিয়ার রিপন, সুমন রহমান প্রমুখ।

এসময় তারা করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর