কেরানীগঞ্জে মোট আক্রান্তের মাঝে ৬২ জনই র‍্যাব-পুলিশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পাওয়া রিপোর্টে করোনা ভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ২৩৪ জন। আর এই সংখ্যার মাঝে ৬২ জনই র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্য। তাদের সাথে স্বাস্থ্যকর্মীও আছেন ৮ জন।

এদিকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই এলাকায় বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

চলমান করোনা পরিস্থিতিতে দেশের মানুষের সেবায় নিরলস কাজ করে যাওয়া পুলিশ ও র‍্যাব সদস্য ছাড়াও আক্রান্ত হয়ে পড়ছেন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তারা। সর্বশেষ পাওয়া তথ্যমতে কেরানীগঞ্জে আক্রান্ত ২৩৪ জনের মাঝে ৬২ জন র‍্যাব ও পুলিশ বাহিনীর, স্বাস্থ্যকর্মী ৮ জন।

আর ৬২ জনের মাঝে কেরানীগঞ্জ মডেল থানার ২৯ পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আছেন ২ জন ও র‍্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের আছেন মোট ৩১ জন।

দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের চেয়ে জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিতে গিয়েই তারা আক্রান্ত হয়েছেন বলে কয়েকজন পুলিশ সদস্য অভিমত ব্যক্ত করেছেন। এছাড়া নিয়ন্ত্রণহীন সাধারণ মানুষের চলাচল ও করোনা রোগীদের তথ্য গোপনের প্রবণতার কারণেও আক্রান্ত হচ্ছেন তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর