শরীয়তপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও আট জনের শরীরে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
বুধবার (৬ মে) শরীয়তপুর সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তরা হলেন ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে ৭ জন। এর মধ্যে একই পরিবারে ৪ জন আক্রান্ত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে ১ জন। এরা ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা থেকে শরীয়তপুর ফিরেছিলেন। এ পর্যন্ত মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
বার্তাবাজার/এমকে