সরকার করোনা পরিস্থিতির মাঝেও ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে শপিংমল ও দোকানপাট খোলার তারিখ নির্ধারণ করেছে আগামী ১০মে। কিন্তু তারও ৪ দিন আগেই গাজীপুরের মার্কেটগুলো চালু হয়ে গিয়েছে। বুধবার (৬ মে) সকাল থেকেই চলছে এসব মার্কেটে বেচাকেনা।
এদিকে এসব মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সুরক্ষার স্বার্থে কোনো ধরণের ব্যবস্থাও নেয়া হয়নি।
তবে ব্যবসায়ীদের দাবি, দোকানপাট বন্ধ থাকায় তাদের আয় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এখন দোকানপাট খোলতে পেরে কিছুটা স্বস্তিবোধ করছেন।
এদিকে, দেশের প্রতিটি শপিংমল ও বিপণি বিতানের সামনে ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’—লেখা ব্যানার টানানোর নির্দেশনা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে পুলিশের আইজি, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের মহাপরিচালককে এই চিঠি দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে