ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাজ্যে

মহামারি করোনায় ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড করেছে যুক্তরাজ্য। এই পর্যন্ত দেশটিতে ২৯ হাজার ৪২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাব বলেছেন এর আগে কখনও এমন পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি।

এর আগে মহাদেশে এই রেকর্ডটি ছিল ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। এ বিষয়ে আন্তজার্তিক গণমাধ্যম বিবিসির পরিসংখ্যান প্রধান রবার্ট কফ বলছেন ইতালির চেয়ে দ্রুত গতিতে যুক্তরাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। তবে জনসংখ্যার হিসেবে ইতালির চেয়ে শতকরা ১০ ভাগ জনগন বেশি যুক্তরাজ্যে।

জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন। অপরদিকে যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মোট মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য।

সারা বিশ্বে ৩৭ লাখ ২৭ হাজার ৯৯৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৫৮ হাজার ৩৫৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর