সকল পতিত জমির যথাযথ ব্যবহার করতে হবে: এমপি প্রিন্স

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, করোনাকালীন দুযোর্গে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে সকল অনাবাদি বা পতিত জমির যথাযথ ব্যবহার করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। তিনি আরও বলেন, কৃষকদের সকল সহায়তায় আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি।

আজ সকালে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত পাবনা শহরের সিংগা বাইপাসের এক বাগানে সামাজিক দুরুত্ব বজায় রেখে এক কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সব কথা বলেন।

পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান রশিদ হোসাইনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ, পাবনার উপ-পরিচালক মো. আজহার আলী সরকার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, জেলা কৃষক লীগ সভাপতি মো. শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারুল মুন্নু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুন্তলা ঘোষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ শিখন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর