কুষ্টিয়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনরীপুর গ্রাম থেকে মহিষ ব্যবসায়ীর বাঁশে ঝুলে থাকা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত যাত্রা মন্ডলের ছেলে মহিষ ব্যবসায়ী সামিম(৩৬) এর মৃতদেহ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।

ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, গজনবী পুর গ্রামে বাজারে একটি লাশ ঝুলছে এমন খবরে আমরা সেখানে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট আসার পরে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর