মেহেরপুরে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরের গাংনীতে প্রাণঘাতী করোনাভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন ওমান ফেরত ও অপরজন ঢাকা থেকে এসেছেন। তারা দুইজনই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ জন। মৃতের হয়েছে একজনের।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, গাংনী উপজেলার রংমহল গ্রামের বাসিন্দা ২৯ বছর বয়সী এক ব্যক্তি গত ২৮ এপ্রিল ওমান থেকে আর ষোলটাকা গ্রামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ২৯ এপ্রিল ঢাকার মহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তাদের দুজনকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় ঢাকা ফেরত ব্যক্তির এবং আইইডিসিআরে ওমান ফেরত ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর