প্রাণঘাতী করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৫০ জন আক্রান্ত হয়েছেন। জেলা এই পর্যন্ত মোট ১ হাজার ১২৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫১ জন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে বুধবার (৬ মে) এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এই পর্যন্ত জেলায় মোট ৩৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসাথে শুধু সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন ৩৬ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন। সদর উপজেলায় ৩৫৩ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১১ জন মানুষ। সোনারগাঁয়ে ২ জন মারা যাওয়ার পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৩৩ জন। রুপগঞ্জে ১৬ আক্রান্ত ও ১ জনের মৃত্যু এবং আড়াইহাজারে ২৮ জন আক্রান্ত হয়েছেন।
একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৩ জনের। এছাড়া মোট নমুনা সংগ্রহ করা হয়েছে- সিটি কর্পোরেশনে ৯০৮, সদর উপজেলায় ১৯৪২, বন্দরে ২৪৬, আড়াইহাজারে ৩৭৫, সোনারগাঁয়ে ১৯৩, রূপগঞ্জে ১৮০ জনের।
জেলায় এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪১ জন, সদর উপজেলার ১২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
বার্তাবাজার/এসজে