আরও একটি আন্তর্জাতিক পত্রিকার সেরা একাদশে সাকিব

এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে মাঠে নামা খেলোয়ারদের মধ্য থেকে সর্বকালের সেরা একাদশ তৈরী করেছে ফিলিপাইনের খেলাধূলা বিষয়ক সংবাদ মাধ্যম স্পোর্টস থ্রি সিক্সটি। খেলায় নৈপুণ্যের সাথে সাথে জনপ্রিয়তার হিসাবও করা হয়েছে এই একাদশ সাজাতে। আর সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

থ্রি সিক্সটির এই একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে। একইসাথে টি-টোয়েন্টির অলরাউন্ডার ডুয়েন ব্রাভো, শেন ওয়াটসন, মারলন স্যামুয়েলস ও সুরেশ রায়নাদের ফেলে শীর্ষ তালিকায় উঠে এসেছেন সাকিব।

এই একাদশে আরও আছেন, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জেপি ডুমিনি, ব্রেন্ডন ম্যাককালাম, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর